সালামি নিবি কি না?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখতে দেখতে আরও একটা ঈদ চলে এল। জানি না এবারও সালামি নিবি কি না? আচ্ছা, আমি তো তোর থেকে না হলে পাঁচ বছরের বড়, তারপরেও সালামি কেন নিস না আমার থেকে, তা আমার বোধগম্য হয়নি আগেও। আর এখনো হয় না। যদিও তুই আমাকে এখনো সালামও করিসনি। এমন না যে সালাম করতেই হবে আমাকে, কিন্তু তোর কাছ থেকে তো আমি সালাম পাই, তাই না? সালামিটা না দিলে তো আমার নিজের হাতের রান্না করা ক্ষীর খাওয়াব না।
নীল
নিউ ইস্কাটন, ঢাকা।