সাশ্রয়ী দামে এনড্রয়েড ট্যাবলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাশ্রয়ী দামের ম্যাক্সিসের এনড্রয়েড ট্যাবলেট এসেছে প্রযুক্তিবাজারে। এর দাম রাখা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা। মুঠোফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাক্সিস সাধারণ মানুষের সাধ্যের কথা বিবেচনা করে বাজারজাত করেছে ট্যাবলেটটি।এতে রয়েছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অন্য সাইটগুলোতে সহজে ব্রাউজিংয়ের সুবিধা। পাশাপাশি সব ধরনের মাল্টিমিডিয়া সুবিধা পাওয়া যাবে এতে। সহজে বহন ও ব্যবহারযোগ্য ফোর ডি ডিজাইন, মাইক্রোসফট অফিস, ই-ডিকশনারি, ডিজিটাল ক্যামেরা, থ্রিজি এবং টুজি মডেম, ওয়াই-ফাইসহ ট্যাবলেটের সব সুবিধাই এতে রয়েছে।হেভিট ব্র্যান্ডের হেডফোনবিশ্ববিখ্যাত হেভিট ব্র্যান্ডের হেডফোন (এইচ৬১১ডি মডেল) বাজারে এসেছে। নিখুঁত শব্দের হেডফোনটিতে আছে ৪০-এমএম স্পিকার। এর দাম পড়বে ৮০০ টাকা।ডেলের তৃতীয় প্রজন্ম প্রসেসরের ডেস্কটপ পিসিও পাওয়া যাচ্ছে প্রযুক্তিবাজারে। অত্যাধুনিক মাল্টিমিডিয়া সুবিধাসহ এই ডেস্কটপ পিসিতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, আটটি ইউএসবি পোর্ট। এ ছাড়া রয়েছে সাড়ে ১৮ ইঞ্চি প্রশস্ত পর্দার এলসিডি মনিটর, বিল্ট-ইন অডিও, ইউএসবি কি-বোর্ড, মাউস প্রভৃতি। ডেটা সুরক্ষার সর্বাধিক নিশ্চয়তার সঙ্গে এই ডেস্কটপ পিসিটিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি।পিসিটির মূল্য রাখা হয়েছে ৪০ হাজার টাকা।  নিজস্ব প্রতিবেদক।