সাশ্রয়ী প্রযুক্তির মুঠোফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ধরনের কাজ করা যায় এ সময়ের মোবাইল ফোনগুলোতে। তাই তো মোবাইল ফোন এখন সারা বিশ্বেই মানুষের ব্যক্তিত্ব প্রকাশের পরিচায়ক হয়ে উঠেছে। ব্যবহারকারীর চিন্তা, পছন্দ, রুচি আর ব্যক্তিত্বের কথা মাথায় রেখে তাই মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো সব সময়ই চেষ্টা করে চলেছে জনসাধারণের মধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার গ্রাহকদের জন্য মুঠোফোন তৈরি করতে। সেসব প্রচেষ্টার ধারাবাহিকতায় সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিকস বাজারে এনেছে ‘চ্যাম্পস’ ও ‘মেট্রো পাওয়ার’ নামের নতুন সিরিজের মোবাইল ফোন। বাংলাদেশেও এসব সেট পাওয়া যাচ্ছে।চ্যাম্পস সিরিজের সি৩৩০৩ মডেলের স্পর্শকাতর পর্দার (টাচস্ক্রিন) সুবিধা আছে। মূল পর্দায় রয়েছে ফেসবুক, মাইস্পেসসহ ছয়টি নানা ধরনের জনপ্রিয় ওয়েবসাইট এবং সঙ্গে আছে স্যামসাং অ্যাপস ওয়াপ সাইট থেকে যেকোনো ধরনের প্রোগ্রাম নামানোর সুবিধা। এলসিডি টাচস্ক্রিন সুবিধাসহ এই মোবাইল ফোনে রয়েছে ভিডিও, এমপিথ্রি, এফএম রেডিও শোনার ব্যবস্থা। ২.৪ ইঞ্চির পর্দা আছেএতে। পাওয়ার সি৩২০০ মডেলের মেট্রো পাওয়ার মোবাইল ফোনে ছবি তোলার জন্য রয়েছে ২.০ মেগাপিক্সেল ক্যামেরা, মাল্টি আইএম, ব্লুটুথ, ইউএসবি, ৪০ মেগাবাইটসহ ৮ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড, এমপিথ্রি প্লেয়ার, এফএম রেডিও শোনার সুবিধা। সাশ্রয়ী দামে এই ফোনে আরও আছে ২ ইঞ্চির রঙিন পর্দা। গুগল, ফেসবুক, টুইটারসহ রয়েছে বিভিন্ন ওয়েবসাইটের সরাসরি লিংক-সুবিধা, যার মাধ্যমে মুহূর্তে যাওয়া যাবে ইন্টারনেট দুনিয়ায়। ডট কম প্রতিবেদক