সাসটেইনের ‘রহস্য’ আলাউদ্দিন তাহেরের ‘ও প্রেয়সীকেমন আছো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যান্ড সংগীতে সাসটেইন বেশ পরিচিত নাম। অল্প সময়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে ব্যান্ডদলটি। তাদের সাফল্যের ধারায় নতুন সংযোজন রহস্য অ্যালবামটিও বেশ শ্রোতাপ্রিয় হয়েছে। এটি সাসটেইনের তৃতীয় অ্যালবাম। ব্যান্ডদলের ড্রামার এরশাদ জানান, ‘আমরা মূলত হার্ড রক করি, রহস্য অ্যালবামে অলটারনেটিভ রকও যুক্ত হয়েছে। তা ছাড়া সাসটেইনপ্রেমীরা তো জানেনই যে, আমরা সবসময় নিরীক্ষামূলক কাজ করতে পছন্দ করি। পরের অ্যালবামটি ইংরেজি গান নিয়ে হতে পারে।’রহস্য অ্যালবামের ‘ছবি’, ‘প্রেম’, ‘স্বপ্ন স্বাধীনতার’ গানগুলো দারুণ জনপ্রিয় হয়েছে। গানের কথা লিখেছেন শুভ্রদেব বড়ুয়া, জুয়েল, ইরফান উদ্দিন, হুমায়ুন চৌধুরী ও মোজাহিদুল ইসলাম। সুর করেছেন ইমরান, সোহেল ও জুয়েল।সাসটেইন ব্যান্ডের যাত্রা ১৯৯১ সালে, গানের ভুবনে পুরোদমে পদচারণা ১৯৯৬-এ। ২০০৩ সালে বেনসন অ্যান্ড হ্যাজেজ রক ব্যান্ড প্রতিযোগিতায় চট্টগ্রাম জোনে চ্যাম্পিয়ন হয় সাসটেইন। আলাউদ্দিন তাহেরের নতুন অ্যালবামবাজারে এসেছে আলাউদ্দিন তাহেরের একক ভিডিও অ্যালবাম ও প্রেয়সী কেমন আছো। অ্যালবামটি প্রযোজনা করেছে তরঙ্গ সিডি কমপ্লেক্স। কথা ও সুর করেছেন মিল্টন খন্দকার, শ্রাবণ চৌধুরী, এম এন আখতারসহ কয়েকজন নবীন গীতিকার ও সুরকার। আলাউদ্দিন তাহের গেয়েছেন ১১টি গান। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো ‘ও প্রেয়সী কেমন আছো’, ‘সাম্পানওয়ালা কে কুঁরুৎ’, ‘মাসে তিনবার সিম পাল্টালে’সহ ভিন্ন স্বাদের ও ভিন্ন ঢঙের কিছু গান। আলাউদ্দিন তাহের জানান, এটি তাঁর তৃতীয় একক অ্যালবাম। এটি নিয়ে তিনি বেশ আশাবাদী। তিনি শুধু চট্টগ্রামের শ্রোতাদের কাছে নয় দেশের প্রতিটা মানুষের কাছে তাঁর গান পৌঁছে দিতে চান।