সাহয্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. জোবায়দুল ইসলাম
উখিয়া উপজেলার কালাখালি গ্রামের কৃষক মো. আবুল বাশারের ছেলে মো. জোবায়দুল ইসলাম (১৪) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিন মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে। কৃষক পিতা আবুল বাশার ও মা শাহিদা বেগম ছাড়া জোবায়দুলের আর কেউ নেই। ছেলের চিকিৎসার খরচ জোগাতে এরই মধ্যে তাঁরা জমি বিক্রি করেছেন। বর্তমানে চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। চিকিৎসকেরা জানিয়েছেন, জোবায়দুলের চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকার প্রয়োজন। এই টাকা জোগাড় করার সামর্থ্য নেই জোবায়দুলের পরিবারের। এ অবস্থায় তাঁরা সহৃদয় ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছেন। টাকা পাঠানোর ঠিকানা: কৃষি ব্যাংক, উখিয়া ব্রাঞ্চের হিসাব নম্বর–৫২৪০। বিস্তারিত ফোনে (০১৮৫৭-৯৮৭৫৯২) জানা যাবে। বিজ্ঞপ্তি