সাহসী সাংবাদিকতায় প্রথম আলো আপসহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, সুধী সমাবেশ ও বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পটিয়ায় প্রথম আলোর যুগপূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে।৪ নভেম্বর সকাল সাড়ে ১১টায় স্থানীয় কর্ণফুলী কমিউনিটি সেন্টারে জাতীয় সংগীত ও প্রথম আলোর থিম সংগীত পরিবেশনের পরপরই শুরু হয় সুধী সমাবেশ। এতে বক্তারা বলেন, প্রথম আলো সংবাদপত্রের চিরাচরিত ভূমিকার বাইরে গিয়ে এসিড, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী অবস্থানসহ দেশ ও জনগণের জন্য কল্যাণমুখী কাজ করে সবার আস্থা অর্জন করেছে। একইভাবে ইভ টিজিয়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ চেমন আরা তৈয়ব, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন, অধ্যাপক আবদুল আলীম, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমিরবরণ চৌধুরী, প্রবীণ রাজনীতিক বদিউল আলম, চিকিৎসক হাসান শহীদুল আলম, পটিয়া উন্নয়ন ফোরামের আহ্বায়ক হারুন অর রশিদ, স ম ইউনুছ, পঙ্কজ চক্রবর্তী, অভিজিৎ বড়ুয়া, কবিয়াল মো. ইউসুফ, প্রকাশ বড়ুয়া, নুরুল ইসলাম, শিক্ষিকা রোকেয়া বেগম প্রমুখ। প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মুহাম্মদ শামসুল হক বলেন, প্রথম আলোর মূল শক্তি পাঠক। আর পাঠকদের সঙ্গে নিয়ে সাহসী সাংবাদিকতায় প্রথম আলো বর্তমানের মতো আগামী দিনেও আপসহীন থাকবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক।অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন বন্ধুসভার সভাপতি সেলিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ফারুক ও কাজী সোহেল। গান করেন বন্ধুসভার সদস্য রনি বড়ুয়া, অভি বড়ুয়া, এহসান, প্রমোদ, প্রমিত, প্রমি ও শোভা বড়ুয়া। তবলায় ছিলেন সৈকত বড়ুয়া।