সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ আবু জাবের
মুহাম্মদ আবু জাবের। সদালাপী, মৃদুভাষী ও প্রাণোচ্ছ্বল এক তরুণ। হঠাৎ জিবিএস নামক এক
প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি এখন শয্যাশায়ী। মাত্র ২৭ বছর বয়সে মারাত্মক এক ব্যাধি ঘায়েল করেছে তাঁকে । বর্তমানে তাঁর ঠিকানা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। ১৭ জুলাই থেকে তিনি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসায় দরকার প্রায় ২৫ লাখ টাকা, যা জোগাড় করা তাঁর পরিবারের একার পক্ষে অসম্ভব।
পটিয়ার কোলাগাঁওয়ের চাপড়ী গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান জাবের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুল আজিজ, অ্যাকাউন্ট নম্বর ০০১০১৩৪০০৪০৬৫, ন্যাশনাল ব্যাংক, আন্দরকিল্লা শাখা, চট্টগ্রাম। মুঠোফোন নম্বর ০১৮১৯৬১৩৮৯৬ (বদিউল আলম, বড় ভাই)। বিজ্ঞপ্তি।