সাহায্যের আবেদন
কবির আহম্মদরেলওয়ে পূর্বাঞ্চলের সেতু বিভাগের কর্মচারী কবির আহম্মদ লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা খরচ মেটাতে গিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের চার ছেলে-মেয়ের পড়াশোনা বন্ধ হওয়ার পথে। চিকিৎসকেরা জানান, সম্পূর্ণ ভালো হতে প্রায় ৪৮ লাখ টাকা দরকার। রেলওয়ের নিম্ন বেতনভুক্ত কর্মচারী কবিরের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তিনি আর্থিক সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মেহেরুন্নেচ্ছা, সঞ্চয়ী হিসাব নম্বর ১০৪১২১০০০৩১৬২৬, মার্কেন্টাইল ব্যাংক, আগ্রাবাদ শাখা, চট্টগ্রাম। ফোন: ০১৭১২ ৮৪৭৩১৮। বিজ্ঞপ্তি।কামরুন্নাহার আসমাস্তন ক্যানসারে আক্রান্ত কামরুন্নাহার আসমা (৩৪) এখন মাদ্রাজে চিকিৎসাধীন। তাঁর স্বামী ফখরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁদের দুই সন্তান। আসমার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা। তাই সমাজের বিক্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মু. আবদুল হালীম ফারুকী। সঞ্চয়ী হিসাব নম্বর-১৬৫৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চকবাজার শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।