সাহায্যের আবেদন
মো. শাহজাহানপোশাক কারখানার কর্মী মো. শাহজাহান লিভার ক্যানসারে আক্রান্ত। বহদ্দারহাট কাজী বাড়ি এলাকার বাসিন্দা শাহজাহানের দুটি মেয়ে রয়েছে। শাহজাহান বিশেষজ্ঞ চিকিত্সক এম এ আউয়ালের তত্ত্বাবধানে আছেন। তাঁর চিকিত্সার জন্য প্রায় পাঁচ লাখ টাকা দরকার। শাহজাহানের বৃদ্ধ বাবা মো. সিরাজুল হকের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শাহজাহান, হিসাব নম্বর-৩৮১১৩, ইসলামী ব্যাংক, আন্দরকিল্লা শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।নাজমুন নাহারতৃতীয় শ্রেণীর ছাত্রী নাজমুন নাহার রক্ত-ক্যানসারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার বাবা-মার পক্ষে চিকিত্সার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। তাঁরা সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শেখ মো. শাকিল উদ্দিন, হিসাব নম্বর-১৪৩.১০১.৭৯৫৩০, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, কদমতলী শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।