সাহায্যের আবেদন
লিপিকা ভট্টাচার্য্যমাত্র আট বছর বয়সে মৃত্যুশয্যায় প্রহর গুনছে কাজীর দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী লিপিকা ভট্টাচার্য্য। দুরারোগ্য রোগে আক্রান্ত লিপিকার হূৎপিণ্ড ফুটো হয়ে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিগগিরই অস্ত্রোপচার করা প্রয়োজন। ব্যয়বহুল এ চিকিৎসার খরচ বহন করতে গিয়ে লিপিকার বাবা চট্টেশ্বরী কালী মন্দিরের পূজারি আশুতোষ ভট্টাচার্য্য এখন প্রায় নিঃস্ব। পরবর্তী চিকিৎসার ব্যয়ভার বহন করা এই গরিব পূজারির পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় আপনার সহূদয় সহযোগিতায় বেঁচে উঠতে পারে ফুটফুটে শিশুটির জীবন।সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-৬৮১২, অগ্রণী ব্যাংক লিমিটেড, সদরঘাট শাখা, চট্টগ্রাম। নুরুল আমিন ও আবদুল করিমবাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিন (৩৫) ও তাঁর ৯ বছর বয়সী ছেলে আবদুল করিম দীর্ঘদিন ধরে হূদরোগে ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, দুজনের চিকিৎসার জন্য দুলাখ টাকা দরকার।কিন্তু নুরুল আমিনের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। ইতিমধ্যে ধারদেনার মাধ্যমে চিকিৎসার খরচ চালিয়ে এখন প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েছে পরিবারটি। এ অবস্থায় নুরুল আমিন নিজের ও ছেলের চিকিৎসার খরচ মেটাতে সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: এম হামিদুর রহমান, হিসাব নম্বর-৪৬৫৭, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাঁশখালী শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।