সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক আবুল বাশারের লিভার ক্যানসার হয়েছেআলোকিত প্রতিবেদকহাতিয়ার নতুন সুখচর এলাকার আবুল বাশার প্রতিষ্ঠা করেছেন একটি বেসরকারি বিদ্যালয়। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, নিজের এক টুকরা জমিটিও দান করে দিয়েছেন বিদ্যালয়কে। সারা জীবন যিনি অন্যের উপকারে কাজ করেছেন তিনি আজ সবার সাহায্যপ্রার্থী। কারণ লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন বাশার। চিকিৎসার খরচ চালানোর ক্ষমতা তাঁর পরিবারের নেই। সাহায্য পাঠানোর ঠিকানা—আবুল বাশার, সঞ্চয়ী হিসাব নম্বর ২৫৪৯, জনতা ব্যাংক ওছখালী শাখা, হাতিয়া, নোয়াখালী। মুঠোফোন ০১৮১৯ ৩৫৬২১৭।মোহাম্মদ তামিম আহমদচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ তামিম আহমদ মুখের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসার জন্য প্রায় সাত লাখ টাকা দরকার। সাহায্য পাঠানোর ঠিকানা—তামিম আহমেদ, সঞ্চয়ী হিসাব নম্বর ১২৯১০১১৩৯০৪৫, ডাচ-বাংলা ব্যাংক। মুঠোফোন ০১৮১৮ ৯৬৬০১১।