সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যসহকারী শুক্লা চৌধুরীর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি দুই কন্যাসন্তানের জননী। এক বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসক এ এম এস এহতেশামুল হকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসার পেছনে প্রতি মাসে খরচ হচ্ছে ৪০ হাজার টাকা। জরুরি ভিত্তিতে তাঁকে কিডনি প্রতিস্থাপন করতে বলেছেন চিকিৎসকেরা। এ জন্য ১৭-১৮ লাখ টাকার প্রয়োজন।শুক্লার পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। সাহায্য পাঠানোর ঠিকানা: শুক্লা চৌধুরী, সঞ্চয়ী হিসাব নম্বর ২০১৭৫৩৬৩, রূপালী ব্যাংক, সদন শাখা, লালদীঘি, চট্টগ্রাম। অথবা প্রদীপ মল্লিক, সঞ্চয়ী হিসাব নম্বর ১৩২৫৬, পূবালী ব্যাংক, সিডিএ শাখা, কোতোয়ালি, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।