সাহারা খাতুন এখন যেসব আদেশ দিতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী হলেন সাহারা খাতুন। স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে ঈদের ছুটিতে ঢাকা ত্যাগ করার সময় তালা লাগাতে বলেছিলেন। হাস্যকর হলেও নিঃসন্দেহে এটি একটি চমৎকার পরামর্শ ছিল। এখন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী হওয়ার পর তিনি যেসব পরামর্শ বা আদেশ দিতে পারেন, তা ভেবেছেন রাব্বী আহমেদখামের ওপর অবশ্যই প্রাপকের ঠিকানা লিখতে হবে। প্রাপকের ঠিকানা ছাড়া চিঠি পোস্ট অফিস গ্রহণ করবে না।খামের ভেতর অবশ্যই চিঠি থাকতে হবে। তবে চিঠি যেকোনো ভাষায় লেখা যাবে। বাংলা, ইংলিশ, বাংলিশ, হিন্দি, আরবি, ফারসি কিংবা হিব্রু।রেজিস্ট্রি চিঠি হলে অবশ্যই ডাকটিকিট লাগাতে হবে। ডাকটিকিটের বদলে বাসের টিকিট, ট্রেনের টিকিট কিংবা বিমানের টিকিট গ্রহণযোগ্য নয়।৪৮ ঘণ্টার মধ্যে প্রাপককে খুঁজে বের করে চিঠি পৌঁছে দেওয়া হবে। ৪৮ ঘণ্টার মধ্যে চিঠি না পৌঁছালে তদন্ত কমিটি গঠন করা হবে। খামের মুখ অবশ্যই আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। সে ক্ষেত্রে সুপার গ্লু, আইকা কিংবা ফেভিকল ব্যবহার করা যেতে পারে।চিঠি অবশ্যই পোস্ট অফিসে জমা দিতে হবে। পোস্ট অফিস ব্যতীত অন্য কোথাও জমা দিলে তা পৌঁছানোর নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।কারও চিঠি পাহারা দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তাই যেকোনো চিঠি নিজ দায়িত্বে পড়তে হবে। অন্য কেউ পড়ে ফেললে সরকার দায়ী নয়।প্রেমের চিঠি পাঠানোর ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সাবেক কারও হাতে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ডাক কর্তৃপক্ষ দায়ী নয়।