সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সংকট উত্তরণে একযোগে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেছেন, ‘চট্টগ্রাম একাডেমির প্রাপ্তির খাতা অনেক বড়। চট্টগ্রামের শিল্প-সাহিত্য এবং বুদ্ধিভিত্তিকচর্চায় একাডেমি যে সেবা করছে তা দেশের সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।’ গত ৩০ ডিসেম্বর একাডেমির বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক রাশেদ রউফ। সভায় বক্তব্য দেন একাডেমির পরিচালক আমিনুর রশীদ কাদেরী, দীপক বড়ুয়া, রীতা দত্ত, নেছার আহমদ, বিপুল বড়ুয়া, দীপালী ভট্টাচার্য, রহমান হাবীব প্রমুখ। বিজ্ঞপ্তি।