মারিও বার্গাস য়োসা এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেনতিনি একাধারে একজন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক ও সাহিত্য-সমালোচক।জন্ম: মারিও বার্গাস ১৯৩৬ সালের ২৮ মার্চ পেরুর অ্যারিকুইপা এলাকায়। তবে বেড়ে ওঠেন বলিভিয়ার কোখাবামা নগরে। সেখানে মা ও নানির সঙ্গে ছিলেন। সাংবাদিকতা: ১৯৪৬ সালে পেরুতে সাংবাদিকতা শুরু করেন। মারিও বার্গাস বার্তা সংস্থা এএফপি ও ফ্রেঞ্চ টেলিভিশনে সাংবাদিকতা করেন। এরই মধ্যে লেখালেখির জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। রাজনীতি: ১৯৯০ সালে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মারিও। নির্বাচনে পরাজয় ও প্রেসিডেন্ট ফুজিমোরির একনায়কসুলভ শাসনে তিনি হতাশ হয়ে পড়েন। ১৯৯৩ সালে স্পেনের নাগরিকত্ব গ্রহণ করেন।রচনা: ৭৪ বছর বয়সী মারিও বার্গাস ৩০টিরও বেশি উপন্যাস রচনা করেছেন। তাঁর রচিত নাটক ও প্রবন্ধের সংখ্যাও অনেক। বার্গাসের প্রথম উপন্যাস দ্য টাইম অব দ্য হিরো প্রকাশিত হয় ১৯৬৩ সালে। তবে ১৯৬৬ সালে ইংরেজি ভাষায় প্রকাশিত দ্য গ্রিন হাউস উপন্যাস লিখে তিনি প্রথম কোনো বড় সফলতা পান। সূত্র: উইকিপিডিয়া