সাড়া জাগিয়েছিল ২০১০ সালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে বেশ কিছু প্রযুক্তিপণ্য সাড়া জাগিয়েছিল গোটা দুনিয়ায়।বিশেষকরে, বড়দিন মৌসুমে ক্রেতাদের জন্য সেই তালিকা করে দিয়েছিল রিডার্স ডাইজেস্ট। চোখ ধাঁধানো সেসব প্রযুক্তিপণ্যের বর্ণনা তুলে ধরেছেন রোকেয়া রহমাননকিয়া এন৮আইফোন, ব্ল্যাকবেরি এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনের কাছে প্রতিযোগিতায় হেরে গিয়ে নকিয়া বছরের শেষ দিকে স্পর্শকাতর পর্দার (টাচস্ক্রিন) নতুন হ্যান্ডসেট বাজারে নিয়ে এসেছে। এন৮ মডেলের এই হ্যান্ডসেটে রয়েছে বেশ কয়েকটি ওয়েব টিভি নেটওয়ার্ক। ১২ মেগাপিক্সেলে ছবি তোলা ছাড়াও এটি ভিডিও ধারণ করতে পারে। এটি নকিয়ার প্রথম স্মার্টফোন, যা নতুন সিমবিয়ান৩ অপারেটিং সিস্টেমে চলে।তোশিবা লিবরেট্টো ডব্লিউ ১০০আইপ্যাডের চেয়ে যাঁরা সামান্য শক্তিশালী কম্পিউটার চান, তাঁদের জন্য তোশিবা নিয়ে এসেছে লিবরেট্টো মিনি নোটবুক। এতে রয়েছে দুটি টাচস্ক্রিন। দুটি পর্দায়ই একসঙ্গে কাজ করা যায়। ৭ ইঞ্চির এই দুটি মনিটরে বিভিন্ন ফাইল ও ই-বুক পড়া যাবে। মনিটরের নিচের দিকে একটি ভারচুয়াল কি-বোর্ড প্রদর্শিত হবে। এর ১.২ গিগাহার্টজ প্রসেসর আইপ্যাডের প্রসেসরের চেয়ে সামান্য শক্তিশালী। এটি চলে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে।সনি ব্লগি টাচএটি পকেটে বহনযোগ্য ভিডিও ক্যামেরা। যাঁরা কোনো ঝামেলা ছাড়াই বন্ধু-পরিবার ও প্রিয়জনের ছবি তুলে দ্রুত অনলাইনে প্রকাশ করতে চান, তাঁদের জন্য সনির ব্লগি টাচ ক্যামেরা খুবই উপযোগী। পূর্ণ হাই ডেফিনেশন ভিডিও ও ১২ মেগাপিক্সেল স্থির ছবি তুলতে পারে এই ক্যামেরা।সনি আলফা ৫৮০ ডিএসএলআর সনির এই ডিজিটাল এসএলআর ক্যামেরা ১৬.২ মেগাপিক্সেলে ছবি এবং পূর্ণ হাই ডেফিনেশন ভিডিও ধারণ করতে পারে। ক্যামেরায় সংযোজিত নতুন সিমোস সেন্সর হাজার প্রতিবন্ধকতা (আলো কম থাকা, চারপাশে হইচই) থাকার পরও সুন্দর ঝকঝকে ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে পারে। ফলে এখন থেকে আয়েশে ভালো ছবি তোলা কোনো সমস্যাই নয়।স্যামসাং থ্রিডি এলইডি আইডি টিভি-সি ৯০০০স্যামসাংয়ের এই টিভি নিঃসন্দেহে সেরা উপহার। সি৯০০০ টেলিভিশনের কোনো তুলনাই হয় না। এর ঝকঝকে ছবি যে কাউকে টানবেই। এমন কি, বন্ধ করে রাখলেও এটিকে ভারি সুন্দর দেখায়। এই টিভি দ্বিমাত্রিক ভিডিওকে ত্রিমাত্রিক ভিডিওতে রূপান্তর করতে পারে। এর রয়েছে অত্যাধুনিক টাচস্ক্রিন। ফলে অনেক দূর থেকেও এর ছবি স্পষ্ট দেখা যাবে।অ্যাপল আইপ্যাডএখানে নেই কোনো ক্যামেরা, নেই হরেক রকমের সুবিধা। এতসব না থাকার পরও অ্যাপলের আইপ্যাড একটি সফল যন্ত্র। অ্যাপল যে উদ্দেশ্যে এটি তৈরি করছে তা পূরণ হয়েছে। তারহীন ওয়াইফাই সুবিধাসহ এই যন্ত্রে সিনেমা দেখা, গেম খেলা, বই ও পত্রপত্রিকা পড়া যায়। এ ছাড়া রয়েছে ইন্টারনেট ব্যবহার ও ই-মেইল করার সুবিধা।আসুস ওপ্লে এইচ ডিপি-আর১যাঁরা পূর্ণাঙ্গ ডিজিটাল জীবন যাপন করতে চান, তাঁদের জন্য আসুস এনেছে ওপ্লে এইচ ডিপি-আর১। গানবাজনা, ভিডিও ফাইলভর্তি একটি হার্ডড্রাইভ এতে সংযোজন করুন। এরপর চালু করুন যন্ত্রটি।দেখতে থাকুন প্রিয় সব সিনেমা ও গান। এ ছাড়া ওপ্লে ইন্টারনেটে থাকা হাজার হাজার উৎস থেকে বিনা মূল্যে ভিডিও, চলচ্চিত্র ও গান নামাতে পারবেন। এসব উৎসের মধ্যে রয়েছে ইন্টারনেট টিভি, রেডিও স্টেশন, ফটো ও ভিডিও শেয়ারিং সাইট।