সি নে মা র ঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবাগত নায়ক পটল বাবু বাড়িতে ফিরেই হা হয়ে গেলেন! তাঁর বাড়ির সামনে ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড়িয়ে আছে! বাড়ির ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে! বাড়ির বাইরে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছেন পটল বাবুর স্ত্রী। পটল বাবুকে দেখেই ছুটে এলেন তাঁর স্ত্রী। বললেন, ‘ওগো, আমাদের সব শেষ হয়ে গেছে!’পটল বাবু বললেন, ‘কী করে এমন হলো?’স্ত্রী: তোমার একজন ভক্ত এসেছিল বাড়িতে। তার সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে যে আগুন ধরে গেছে, টেরই পাইনি। আমার এতগুলো গয়না, টাকা, আসবাব—সব পুড়ে গেছে!পটল বাবু: কি?!কী বললে তুমি?!!আমার একজন ভক্ত এসেছিল?!!!সর্দারজি গেছেন সিনেমা হলে। সিনেমার নাম, ‘ভয়ংকর ডায়নোসর’!পর্দায় যখনই ডায়নোসরকে দেখা গেল, সর্দারজি চটজলদি চেয়ারের নিচে লুকানোর আয়োজন করতে লাগলেন।সর্দারজির পাশে বসা ভদ্রলোক বললেন, ‘কী হলো সর্দারজি, লুকাচ্ছেন কেন?’সর্দারজি: ভয়ে।ভদ্রলোক: ভয় কিসের? সিনেমাই তো!সর্দারজি: আমি না হয় মানুষ, আমার বুদ্ধিশুদ্ধি আছে। এটা যে সিনেমা, সেটা আমি জানি। কিন্তু ওই বেটা ডায়নোসরটা তো আর জানে না!পরিচালক: পলি, তুমি নাকি তোমার সহ নায়িকাকে কুৎসিত বলেছ?পলি: কই? না তো!পরিচালক: তাহলে? কী এমন বলেছ তুমি যে নায়িকা রেগে আগুন হয়ে গেল?পলি: আমি শুধু বলেছি, তোমাকে টিভির চেয়ে রেডিওতে ভালো দেখায়!ছেলে: বাবা! বাবা! আমার স্বপ্ন পূরণ হয়েছে! আমি সিনেমায় অভিনয় করতে যাচ্ছি!বাবা: তাই নাকি? তা তোর চরিত্রটা কী?ছেলে: একজন ৩০ বছরের বিবাহিত যুবকের চরিত্র। সব কটি দৃশ্যই অবশ্য আমার স্ত্রীর সঙ্গে।বাবা: থাক, মন খারাপ করিস না বেটা। আশা করছি, পরেরবার তুই কোনো সবাক চরিত্র পাবি!ঝন্টু আর মন্টু, দুই বন্ধু বসে টিভিতে সিনেমা দেখছে। সিনেমার একপর্যায়ে দেখা গেল, নায়িকাকে হারিয়ে নায়ক আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। নায়ক একটা বাড়ির ছাদের কিনারায় দাঁড়িয়ে—এই লাফ দিল বলে! এমন সময় বিজ্ঞাপন বিরতি শুরু হয়ে গেল।ঝন্টু: আমার মনে হয়, নায়ক শেষ পর্যন্ত লাফ দেবে না।মন্টু: আমার মনে হয় দেবে।ঝন্টু: বাজি হয়ে যাক! লাফ দিলে আমি তোকে ১০০ টাকা দেব, আর লাফ না দিলে তুই আমাকে ১০০ টাকা দিবি। রাজি?মন্টু: রাজি।বিরতির পর দেখা গেল, নায়ক লাফিয়ে পড়ল এবং মারা গেল। মন্টু জিতে নিল ১০০ টাকা।মন্টু: হাঃ হাঃ, আমি আসলে তোকে বোকা বানিয়েছি। এই ছবি আমি আগেও একবার দেখেছি।ঝন্টু: তুই তো মোটে একবার, আমি এই ছবি আগে চারবার দেখেছি। কিন্তু ভাবিইনি বোকাটা একই ভুল এতবার করবে! দুই গরুর মধ্যে কথা হচ্ছে।১ম গরু: জানিস, সেদিন ঘাস খেতে খেতে ভুল করে একটা সিনেমার টিকিট খেয়ে ফেলেছিলাম। একটু পর দেখি চোখ দিয়ে পানি পড়ছে।২য় গরু: কেন?১ম গরু: সিনেমাটা বোধহয় খুব দুঃখের ছিল!দর্শকদের একের পর এক ফ্লপ ছবি উপহার দিচ্ছেন নায়ক হাবলু খান। এমন সময় হাবলু খানের সঙ্গে দেখা হলো একজন স্বনামধন্য পরিচালকের।হাবলু খান: ডিরেক্টর সাহেব, আপনার পরবর্তী সিনেমায় নায়কের যে চরিত্র, আমার মনে হয় ওই চরিত্রে আমিই সবচেয়ে মানানসই।পরিচালক: অবশ্যই। এখনই চুক্তিটা সেরে ফেলি, নাকি বলেন? বিরাট অঙ্কের টাকাটাও নিয়ে যান এখনই। আমার পরের ১০টা ছবির নায়ক হিসেবেও আপনাকেই নেব ভাবছি!হাবলু খান: আশ্চর্য! আপনি কি আমার সঙ্গে মজা করছেন?পরিচালক: আমার কী দোষ, আপনিই তো শুরু করলেন!সংগ্রহ: মো. সাইফুল্লাহ