সিঅ্যান্ডবি কলোনি প্রিমিয়ার ক্রিকেট লিগ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঅ্যান্ডবি কলোনি প্রিমিয়ার ক্রিকেট লিগের চূড়ান্ত খেলা ৩ জুন রাতে সিঅ্যান্ডবি কলোনি মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় নাহার ট্রেডিংয়ের হলুদ দল চ্যাম্পিয়ন ও বশর এন্টারপ্রাইজের লাল দল রানার্স আপ হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পিসিএল চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও ওয়ার্ড কমিশনার চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কবি ও সাংবাদিক ওমর কায়সার প্রমুখ।এ টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়। টুর্নামেন্টকে ঘিরে এলাকার ক্রীড়ামোদী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। চূড়ান্ত খেলার দিন মাঠে প্রচুর দর্শক ছিল। উৎসাহী দর্শকদের তুমুল করতালির মধ্যে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। পাড়ায় পাড়ায় যদি এ রকম টুর্নামেন্ট হয় তবে তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা কমে যাবে।’স্থানীয় সমন্বয় ক্লাব ও বয়েজ ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের পরিচালনা কমিটিতে ছিলেন মোহাম্মদ আবু, ওসমান গণি, আরিফ পাশা, ইফতেখার ইমন ও স্বপন প্রমুখ। বিজ্ঞপ্তি।