সিআই সিট ও রড ব্যবসায়ী সমিতির স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউ ইস্পহানি গেট ঢেউটিন মার্কেটের সিআই শিট ও রড ব্যবসায়ী সমিতি ৫ নভেম্বর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে ডিলিং লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা থেকে ব্যবসায়ীদের অব্যাহতি দেওয়ার আহ্বান জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে নিয়ম অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে রড ও সিআই শিট ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হয়। ব্যয়বহুল হওয়ায় অনেক ব্যবসায়ী লাইসেন্স নেননি। গত ২১ অক্টোবর ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে লাইসেন্স না পেয়ে বেশ কয়েকজন প্রতিনিধিকে আটক ও জরিমানা করেন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. নিজামুল হক ও সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দীন। সমাবেশে বক্তব্য দেন সমিতির সহসভাপতি মো. খায়রুল আমিন, সহসাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, প্রচার সম্পাদক মো. আনোয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি।