সিআইইউ উপাচার্যের সঙ্গে গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ কাউন্সিল এবং গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিদল ১ জুন বিকেলে চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) উপাচার্য মাহফুজুল হক চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গেটস ফাউন্ডেশনের প্রতিনিধি জোলা মেডিসন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সহকারী পরিচালক ম্যারি মিশেল, গ্রন্থাগার ব্যবস্থাপক সারওয়াত রেজা, চট্টগ্রামে ব্রিটিশ কাউন্সিলের গ্রন্থাগার সমন্বয়ক মাসুদুল আলম, সিআইইউর গ্রন্থাগার প্রধান মো. জিল্লুর রহমান, প্রশাসন ব্যবস্থাপক কুমার দোয়েল দে এবং ব্যবসায় অনুষদের ব্যবস্থাপক রাসেল ইউসুফী। প্রতিনিধিদল সিআইইউতে ব্রিটিশ কাউন্সিলের চলমান কার্যক্রম আরও সম্প্রসারণ করার ইচ্ছা প্রকাশ করেন। পাশাপাশি গেটস ফাউন্ডেশনের প্রতিনিধি বাংলাদেশে সংস্থার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।