সিআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা
সিআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা

চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ক্লাব যাত্রা শুরু করেছে গত বুধবার। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান নগরের জামালখানের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ড. ইরশাদ কামাল খান কেক কেটে ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক এম নুরুজ্জামান, রশিদ আহমেদ চৌধুরী, এম আইয়ুব ইসলাম, মঞ্জুর কাদের, আমরান হারুন, মোসলেহউদ্দীন চৌধুরী, রাহাত বারী, ক্লাব কো-অর্ডিনেটর রোবাকা শামশের, সহকারী কো-অর্ডিনেটর নাঈম আবদুুল্লাহ, আবদুল বাসেত প্রমুখ। এরপর ক্লাবের পক্ষ থেকে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়। বিজ্ঞপ্তি।