সিআইইউতে উেদ্যাক্তা মেলা ও কর্মশালা

চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) গত ২০ নভেম্বর আয়োজন করা হয় উদ্যোক্তা সম্মেলন। ঢাকার কো-ওয়ার্কিং স্পেস হাব ও ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্স ক্লাস্টার, সিআইইউর সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য ইরশাদ কামাল খান এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম স্বাগত বক্তব্য দেন। এরপর দিনব্যাপী বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা চলে। এতে বক্তব্য দেন রাইসুল রিজভী, সামিরা হিমিকা, পরমা বন্যা, রাজীব রায়, রবিন আবদুল্লাহ চৌধুরী, জাঁ কায়ো ফিবিগ, গাইর সিক্কো প্রমুখ।
প্রায় ২০০ জন উদ্যোক্তা ও উদ্যোক্তাবান্ধব মানুষের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব ইসলাম, মীর নুরুল আবসার, সৈয়দ মনজুর কাদের, মাহমুদ হাসান, আবু সোহেল মাহমুদ, মোহাম্মদ নাঈম আবল্লাহ্ প্রমুখ। বিজ্ঞপ্তি।
উইকিপিডিয়া সম্পাদক সমাবেশ: বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), গ্রামীণফোন, উইকিমিডিয়া বাংলাদেশ, মজিলা ফায়ারফক্স ও প্রথম আলোর সহযোগিতায় গত ২৯ নভেম্বর উইকিপিডিয়া সম্পাদক সমাবেশ শীর্ষক কর্মশালা চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এম নুরুজ্জামান।
কর্মশালায় ইন্টারনেটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন গ্রামীণফোনের মহাব্যবস্থাপক (রিজিওনাল সেলস) শাহ মোহাম্মদ ইব্রাহীম আজাদ। এ ছাড়া গ্রামীণফোনের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক তানভীর তাসরিক ও এম মঈনুদ্দিন হাইদারসহ গ্রামীণফোনের পদস্থ কর্মকর্তারা ইন্টারনেটের নিরাপত্তার দিক নিয়ে আলোচনা করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের শিক্ষক আতিকুর রহমান, এমরান হারুন, আবুল কালাম মো. রাজিব হাসান, রুবেল সেনগুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।