সিআইইউতে স্প্রিং সেমিস্টারের পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টারের পরিচিতি সভায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টারের পরিচিতি সভায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ

চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) স্প্রিং ২০১৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর নির্বাহী সম্পাদক রমিজউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খান।
বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের ডিন নুরুজ্জামান, বিবিএ প্রোগ্রামের সমন্বয়ক মাহমুদ হাসান, উপগ্রন্থাগারিক জিল্লুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক রশিদ আহম্মদ চৌধুরী।
প্রধান অতিথি বলেন, শিক্ষার দুটি দিক রয়েছে– প্রথমটি হলো জ্ঞান অর্জন, দ্বিতীয়টি শিক্ষার সামাজিকীকরণ। শিক্ষার অর্জনের সার্বিক পূর্ণতার জন্য ছাত্রছাত্রীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি।