সিআইইউতে 'ওপেন ডে'

চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) ‘ওপেন ডে’ নানা আয়োজনে পালিত হয়েছে। ৯ এপ্রিল জামালখানের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। প্রধান অতিথি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেস চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগার। সভাপতিত্ব করেন সিআইইউর সহ-উপাচার্য ইরশাদ কামাল খান। প্রকৌশলী রশিদ এ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে রাফায়েল ইয়েগার তাঁর বক্তব্যে সিআইইউর এই ওপেন ডের মতো সবার মনন-হৃদয় বিশ্বের প্রতি উন্মুক্ত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধক ওয়াহিদ মালেক বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পোদ্যোক্তা মনজুরুল হক ও আরটিভি চট্টগ্রাম অঞ্চলের ব্যুরো প্রধান সারোয়ার আমিন।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এম নুরুজ্জামান, এম আইয়ূব ইসলাম, কাজী মোস্তাইন বিল্লাহ, মো. জাকির হোসেন প্রমুখ।
দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো আয়োজন করে নানা অনুষ্ঠানের। আমেরিকান কর্নারের উদ্যোগে অনুষ্ঠিত হয় সেমিনার। ব্রিটিশ কাউন্সিল তাদের সদস্যপদ এবং কোর্সসমূহের ওপর বিশেষ ছাড়ের ঘোষণা দেয়। ক্যারিয়ার–বিষয়ক প্রতিষ্ঠান জব মার্কেট বিডি আয়োজন করে ক্যারিয়ার পরিকল্পনা–বিষয়ক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের উদ্যোগেও অনুষ্ঠিত হয় দুটি কর্মশালা। ক্যাম্পাসের নিচে নানা পণ্যের পসরা নিয়ে বসে মেলা। বিজ্ঞপ্তি।