সিআইইউতে 'টপ আপ আইটি' প্রকল্প সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) বিপণন ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২ সেপ্টেম্বর শেষ হয়েছে। ‘টপ আপ আইটি অ্যান্ড আইটিএস ফাউন্ডেশন স্কিল ট্রেনিং’ শিরোনামের এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয় বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক পরামর্শক সংস্থা ‘আর্নেস্ট অ্যান্ড ইয়ং’–এর যৌথ উদ্যোগ। প্রশিক্ষণ কর্মশালায় অর্থায়ন করে বিশ্বব্যাংক।

এই প্রকল্পে সিআইইউর ২৯ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের প্রশিক্ষণ দেন ভারত থেকে আগত প্রশিক্ষকেরা। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। তিনি জানান, চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেবল ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় এই প্রকল্পে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।

এরপর সভায় বক্তব্য দেন ‘সফট স্কিল’ বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষক সুগাতা চৌধুরী, ডিজিটাল বিপণনবিষয়ক প্রশিক্ষক রাহুল দত্ত, সিআইইউর ব্যবসায় অনুষদের উপদেষ্টা এম আইয়ূব ইসলাম ও শিক্ষার্থী হেলাল উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবসায় অনুষদের শিক্ষার্থী জেসাদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি মাহমুদ হাসান, ফিন্যান্স ও অর্থনীতি বিভাগের সভাপতি সৈয়দ মনজুর কাদের এবং ব্যবস্থাপনা ও এমআইএস বিভাগের সভাপতি রশিদ এ চৌধুরী। বিজ্ঞপ্তি।