সিআইএ এজেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যা সিআইএ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। এটি একটি স্বাধীন সংস্থা, যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন গঠিত অফিস অব স্ট্র্যাটেজিক সার্ভিসেসের উত্তরসূরি হিসেবে সিআইএর জন্ম। কোনো কিছু জনপ্রিয় হলে সেটির ভিন্ন ভিন্ন প্রয়োগ দেখা যায়। কোনো একটি বই জনপ্রিয় হওয়ামাত্র সেটি থেকে নাটক হবে, চলচ্চিত্র হবে। সেটির চরিত্রগুলো নিয়ে বিজ্ঞাপন তৈরি হবে, এ রকম অনেক কিছু। আর সেটির কোনো অংশে ব্যতিক্রম হয়নি রবার্ট লুডমিলসের দ্য বর্ন কন্সপিরেসির বেলায়। বই এবং চলচ্চিত্র হিসেবে খ্যাতি অর্জনের পরপর তৈরি করা হলো গেমস। আর সেটিও এখন বেশ জনপ্রিয়তা কুড়াচ্ছে। দ্য বর্ন কন্সপিরেসির গেমসে গেমারকে একজন এজেন্ট হিসেবে কাজ করতে হবে, যে সিআইএর পক্ষ হয়ে কাজ করে। আর এখানে এজেন্ট হিসেবে গেমারকে অপরাধীদের খুঁজে বের করতে হবে। একেক সময়ে একেক ধরনের অপরাধীর পেছনে ছুটতে হবে। আর অপরাধীকে কুপোকাত করার জন্য অস্ত্রের চেয়ে বেশি ব্যবহার করতে হবে হাতকে। কারণ গেমারকে শত্রুর সঙ্গে লড়াই করতে পিস্তল বা বন্দুকের চেয়ে শারীরিক কৌশল বেশি সুবিধা দেবে। আর মারামারি যত বেশি করবেন, তত বেশি গেমার সিদ্ধহস্ত হয়ে উঠবে শত্রুকে ঘায়েল করার ব্যাপারে। এ গেমের অডিও কোয়ালিটি গেমারকে মুগ্ধ করবে নিঃসন্দেহে আর মিউজিক ও ইভেন্ট সাউন্ড বেশ চমকপ্রদ। একাধারে এ গেম খেলতে খেলতে গেমার ক্লান্ত হয়ে পড়বেন না এর মিউজিকের কল্যাণে এটা বলা যায়। গেমটির একটিমাত্র সমস্যা হচ্ছে এর অতি উচ্চমানের গ্রাফিক্স বর্তমান সময়ের সাধারণ কম্পিউটারে খেলা মোটামুটিভাবে অসম্ভব করে দিয়েছে। তবে গেমের মাঝে বন্য প্রাণীগুলোও বেশ চমৎকার। গেমটির আলোর এফেক্টও চমৎকার। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়টুকু দেখতে বেশ ভালো লাগে।যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: এক্সপি  প্রসেসর : পেন্টিয়াম ফোর ২.৬ গিগাহার্টজ  ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলেটর  সিডি রম: ৮ এক্স অথবা দ্রুতগতিসম্পন্ন  র‌্যাম: ৫১২ মেগাবাইট  ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট ভিডিও র‌্যাম  ডাইরেক্ট এক্স: ভি ৯.০  হার্ডডিস্কে ৭০০০ মেগাবাইট খালি স্থান