প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শীতের পরশ থেকে থেকে/ যায় বুঝি ঐ ডেকে ডেকে’ স্লোগানে শিশুতোষ সংগঠন শিশু-কিশোর মেলা নগরের সিআরবির শিরীষতলায় আয়োজন করছে পিঠা উৎসব। আগামীকাল শুক্রবার সকাল সাতটায় শুরু হবে দিনব্যাপী উৎসব। এতে রকমারি পিঠার স্টলের পাশাপাশি থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঘুড়ি ওড়ানো, আবৃত্তি, গান ও নৃত্য। উৎসবে নগরের ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে। বিজ্ঞপ্তি।