সিআরবির শিরীষতলায় বৃক্ষপ্রেমীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃক্ষপ্রেমীদের অনলাইনভিত্তিক সংগঠন ‘কর্ণফুলীর কোলে সবুজের আঁচলে’ এর মিলনমেলায় সদস্যরা
বৃক্ষপ্রেমীদের অনলাইনভিত্তিক সংগঠন ‘কর্ণফুলীর কোলে সবুজের আঁচলে’ এর মিলনমেলায় সদস্যরা

বৃক্ষপ্রেমীদের অনলাইনভিত্তিক সংগঠন ‘কর্ণফুলীর কোলে সবুজের আঁচলে’ এর সদস্যদের মিলনমেলা গত ২১ ফেব্রুয়ারি নগরের সিআরবির শিরীষতলায় অনুষ্ঠিত হয়। ‘সবুজ পৃথিবী রাখব সবুজ’ স্লোগান নিয়ে দুই মাস আগে সংগঠনটির পথচলা শুরু হয়। মিলনমেলার কর্মসূচির মধ্যে ছিল পরিচিতি পর্ব, বাগান পরিচর্যা ও গাছপালার রোগবালাই–সংক্রান্ত আলোচনা, বাহারি ফুলগাছ, বীজ ও অর্কিড বিনিময় এবং উপহার প্রদান।
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সংগঠনের অ্যাডমিন স্নিগ্ধ প্রজাপতি, রঞ্জয় মিত্র, জিয়াউল বারী, রাজিবুল আলম, নাজনিন রোকেয়া, কায়সার মুকিত, মো. সাঈফউদ্দীন, ফরিদা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি