প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজের) আহ্বানে নগরের বিভিন্ন দৈনিকে সপ্তম মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবিতে ১-৪ জুন কালো ব্যাজ ধারণ এবং ৫ জুন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতীক অনশন কর্মসূচি পালন করা হয়েছে। এতে স্থানীয় জাতীয় দৈনিক ও প্রচারমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। এ উপলক্ষে সমাবেশে নেতারা অবিলম্বে সপ্তম মজুরি বোর্ড বাস্তবায়ন করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে সংশ্লিষ্ট মালিক-কর্তৃপক্ষকে সতর্ক করে দেন। বিজ্ঞপ্তি।