সিইউজের নির্বাচন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে শহীদ উল আলম সভাপতি ও নাজিমুদ্দীন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০১০-১১ সালের জন্য নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন: সহসভাপতি সুলতান আহমদ আশরাফী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক রতন কান্তি দেবাশীষ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রণব বড়ুয়া, নির্বাহী সদস্য মুহাম্মদ শামসুল হক (সর্বোচ্চ ভোটে নির্বাচিত), নূর উদ্দিন আহমেদ ও দিদারুল আলম। গত ৩১ মার্চ প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিদ্দিক আহমেদ ফলাফল ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।