সিইউডিএসের বিতর্ক কর্মশালা ২৬ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) মাসব্যাপী বিতর্ক কর্মশালা এবং নবীনদের বিতর্ক প্রতিযোগিতা ২৬ জানুয়ারি শুরু হচ্ছে। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন দেশের খ্যাতিমান বিতার্কিকেরা। এতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের কাল ২৪ জানুয়ারির মধ্যে যোগাযোগ করতে হবে। বিস্তারিত ফোনে (০১৮১২ ০৯৩৪০৫, ০১৯১২ ৬৫২৪৭৩) জানা যাবে। বিজ্ঞপ্তি।