প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে গত মঙ্গলবার সদ্য নিয়োগপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মাবুদ এ কর্মশালার উদ্বোধন করেন। আলোচনা সভায় ডা. আবদুল মাবুদ বলেন, সরকার গ্রাম পর্যায়ের লোকজনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিকগুলো চালু করেছে। বর্তমানে প্রতি ছয় হাজার লোকের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করলেও পর্যায়ক্রমে জনসংখ্যা অনুপাতে গ্রাম পর্যায়ে আরও কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রক্রিয়া চলছে।হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ সাইফুল হকের পরিচালনায় সভায় বক্তব্য দেন মোহাম্মদ নিজাম উদ্দিন, সঞ্জয় বিনোদ শর্মা, মোহাম্মদ আব্বাস আলী প্রমুখ।