সিএনজি
বাসে মহাভিড়, রিকশা চলে না। যেতে হবে কোনখানেবিপদে পড়েই মানুষেরা মনে আমাদের কথা আনে।আমাদের তবু দেখতে পারো না, দোষ চোখে ভেসে ওঠেকারিগরি করা মিটারটা নাকি মহা দ্রুততায় ছোটে!মিটারে যাই না, হেঁকে বসে থাকি তিন-চার গুণ ভাড়াইচ্ছা মতন ‘যাব না’ বললে বাদ থাকে চড় মারা!যত দোষ ধরো, আমাদের মতো বন্ধু কোথায় পাবে?আমরা রয়েছি এই অছিলায় শহরটা বদলাবে।শত্রুর মুখে চুনকালি দিয়ে, বন্ধুর নিয়ে দোয়াবেবিট্যাক্সিকে তাড়িয়ে দিয়েছি, কমিয়েছি কালো ধোঁয়া।বন্দী থাকার কষ্ট কতটা বন্দীরা ভালো জানে‘পাখিকে খাঁচায় বন্দী কোরো না’ বললে তোলো না কানে!বলতে বলতে ক্লান্ত হয়েই কায়দা করেছি বেরতাই তো এখন পথে প্রতিদিন পাওয়াই তোমাকে টের।খাঁচার ভেতরে গরমে সেদ্ধ হওয়াটা কেমন বাঁচাবোঝাব বলেই পাখিদের হয়ে তৈরি করেছি খাঁচা।গাছপালা কেটে ন্যাড়া শহরের অবস্থা আজ যা-তাপরিবেশ নিয়ে আমাদের তাই ঘামাতে হচ্ছে মাথা।সবুজ রঙে রাঙিয়ে নিজেকে কমাই গাছের শোকতোমরা মানুষ আমাদের দেখে জুড়াতে পারছ চোখ।শুধু দোষ নয়, গুণগুলো দেখে স্বীকার করিয়ো ঋণপরিবেশপ্রেমী আমিই শহরে ‘সিএনজি’ ইঞ্জিন।