সিএনজি অটোরিকশার পুরোনো গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন আইনে সিএনজি অটোরিকশার মিটারে চলার বাধ্যবাধকতা আছে। তবে নগরের ১৩ হাজার সিএনজি এ নিয়ম মানে না। ট্রাফিক পুলিশ কঠোর হলে কিছুদিন মিটারে ভাড়া আদায় করে। এরপর আবার চুক্তিতে। অর্থাত্ মিটারের চেয়ে ক্ষেত্রবিশেষে দ্বিগুণ ভাড়া আদায় করে। গত বছরের ২০ এপ্রিল উপপুলিশ কমিশনার (ট্রাফিক) এক বিজ্ঞপ্তিতে ২৬ এপ্রিল থেকে মিটার ছাড়া সিএনজি চালালে সড়কে চলাচলের অনুমতি (পারমিট) বাতিল ও চালকের বিরুদ্ধে মামলা করবে বলে ঘোষণা দেন। ২৭ তারিখ অটোরিকশাচালকেরা নৈরাজ্য শুরু করলেও পুলিশের ঘোষণা কার্যকর হয়নি। অটোরিকশাচালক আহমদ আলী বলেন, ‘মালিক কিছুদিন পর পর জমার পরিমাণ বাড়ান। মিটারে ভাড়া নিলে মালিকের ভাড়া পরিশোধ করে নিজের জন্য তেমন কিছু থাকে না। তাই বাধ্য হয়ে চুক্তিতে ভাড়া আদায় করতে হয়।’