প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরে চলাচলকারী অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ২৭ আগস্ট সকালে নগরের বহদ্দারহাটের একটি রেস্তোরাঁয় সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির ত্রৈমাসিক সভায় বলা হয়, গণপরিবহন–সংকট থেকে মুক্তি দিতে নগরে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে নৈরাজ্য রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সভায় সিএনজিচালিত অটোরিকশা মিটারে চলাচল বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যসচিব নুরুদ্দিন মো. ইব্রাহিম, আনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, আকতার মিয়া, সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আবদুল মাবুদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।