সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতে চলতে হঠা ৎ বিস্ফোরণ। এরপর আগুন ধরে গেল সিএনজিচালিত অটোরিকশায় (চট্টমেট্রো থ-১১-৭৪৯৭)। এতে চালকসহ অটোরিকশার সাত যাত্রীর সবাই গুরুতর আহত হন। এঁদের মধ্যে চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকি ৎ সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।গত রোববার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে নগরের বায়েজিদ থানার ট্যানারি বটতল এলাকায়। যাত্রীরা পবিত্র শবে বরাতের রাতে অটোরিকশাটি ভাড়া করে নগরের বিভিন্ন মাজার জিয়ারত করছিলেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে অটোরিকশার চালক সাহাবুদ্দিনসহ মোট সাতজন আরোহীর সবাই আহত হন। এঁদের মধ্যে সাহাবউদ্দিন (২৮), আলাউদ্দিন (২৪), রাজু ইসলাম (২৬) নামের তিন সহোদর এবং তাঁদের দুলাভাই (বোনের বর) জাহাঙ্গীরও (২৫) রয়েছেন। দুর্ঘটনায় আহত অপর দুজন হলেন রবিউল (২৪) ও হেলাল (২৪)। চালক ছাড়া আহত সবার বাসা খুলশী থানাধীন ওয়ারলেস কলোনি এলাকায়।বায়েজিদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে জানান, তিনজন ধারণক্ষমতার একটি সিএনজিচালিত অটোরিকশায় গাদাগাদি করে ছয়জন বসেছিলেন। অটোরিকশাটি দ্রুতগতিতে চলার সময় ভাঙা রাস্তার গর্তে পড়লে অতিরিক্ত যাত্রীর চাপে এটির সিলিন্ডার ফেটে গিয়ে গ্যাস বেরিয়ে এলে আগুন লাগার ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি ট্যানারি বটতল এলাকা অতিক্রম করার পর ভাঙা রাস্তার একটি খাদে পড়লে এর পেছনে থাকা গ্যাস সিলিন্ডারটির বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ফলে, অটোরিকশায় আগুন লেগে যায়। এ সময় দুই পাশের গ্রিল লাগানো থাকার কারণে যাত্রীরা দ্রুত বের হতে পারেননি। বের হতে হতে তাঁরা দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন এসে পানি দিয়ে আগুন নেভান এবং আহত ব্যক্তিদের উদ্ধার করেন বলে পুলিশ জানায়। এ প্রসঙ্গে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল বলেন, ‘তাঁরা শবে বরাতের রাতে যানবাহন কম থাকার কারণে একই অটোরিকশায় ছয়জন যাচ্ছিলেন। সিলিন্ডার বিষ্ফোরণে অটোরিকশার পেছনের অংশ পুড়ে যায়। গ্রিল লাগানো ছিল বলে তাঁরা বের হতে পারেননি।’ জানা গেছে, স্থানীয় লোকজন দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। তাঁরা ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকি ৎ সাধীন আছেন। এঁদের মধ্যে গুরুতর আহত জাহাঙ্গীর ও সাহাবউদ্দিনকে পরে গতকাল সোমবার দুপুরে উন্নত চিকি ৎ সার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। দুজনেরই ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে চিকি ৎ সকেরা জানান। এ প্রসঙ্গে চমেক হাসপাতালের সহকারী অধ্যাপক মো. আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, ‘আহতদের মধ্যে একজনের ৬৫ শতাংশ ও আরেকজনের ৫০ শতাংশের মতো পুড়ে গেছে। বাকিরা ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত দগ্ধ। তাই ওই দুইজনকে আমরা উন্নত চিকি ৎ সার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেছি। অন্যরা আশা করি সুস্থ হয়ে উঠবেন।’পুলিশ সূত্রে জানা গেছে, আহত পাঁচজনের চিকি ৎ সা চলছে। তাঁদের মধ্যে কয়েকজনের মুখ, হাত, পা ও বুক পুড়ে গেছে। সিএনজিচালিত অটোরিকশাটি এখন বায়েজিদ থানায় রয়েছে।