সিএমইএসের নারী দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান গণশিক্ষাকেন্দ্র (সিএমইএস) সাতবাড়িয়া ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সিএমইএস এ উপলক্ষে কিশোর-কিশোরী ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রায় ২১৫ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। ইউনিট সংগঠক রবিউল হোসেন কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতি- চন্দনাইশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার হুমায়ুন কবির, যুব সংগঠক দিদারুল হক দস্তগীর, প্রশিক্ষক এম এ কাসেম, শাহীন নুপুর, সাবেক ইউপি সদস্য টুন্টু রানী বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।