সিএমবিএর নতুন কমিটি গঠন সিএমবিএর নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (সিএমবিএ) বার্ষিক সাধারণ সভা ২ মার্চ নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সুব্রত বড়ুয়া। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য নোয়েল মেন্ডিস, আহমেদ নেওয়াজ, জেকব ডায়েস, রীলেহ পিনাহরীও, মোহাম্মদ আলীসহ চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ডের সদস্যরা। সভায় সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি (২০১৬-১৮) ঘোষণা করা হয়েছে। এতে মনোনীত ব্যক্তিরা হলেন সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি সেলিম জাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল, সহসাধারণ সম্পাদক মহিউদ্দৌলা, অর্থ সম্পাদক এহসানুল হাবীব, সহঅর্থ সম্পাদক এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, সহসাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান এবং দপ্তর ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আমিন। বিজ্ঞপ্তি।