সিএসই কার্নিভাল-১১ প্রোগ্রামিং প্রতিযোগিতা শীর্ষ চার স্থানই চুয়েট শিক্ষার্থীদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার কৌশল বিভাগের (সিএসই) আয়োজনে অনুষ্ঠিত সিএসই কার্নিভাল-২০১১ প্রোগ্রামিং প্রতিযোগিতায় শীর্ষ চার স্থানই দখল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রোগ্রামাররা। ২৩ জুলাই শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জানা যায়, এ প্রতিযোগিতায় চট্টগ্রামের নয়টি বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রতিটি দলকে ১০টি সমস্যা সমাধান করতে দেওয়া হয়। দলগুলোর মধ্য থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি দল সবচেয়ে কম সময়ে চারটি সমস্যার সমাধান করে প্রথম স্থান অর্জন করে। ‘অপ্রকৃতিস্থ’ নামের এই বিজয়ী দলের সদস্যরা হলেন চুয়েটের সায়েম মোহাম্মদ ইমতিয়াজ, মো. শাহেদ ইকবাল ও মেহতানিন কবির।এদিকে একই সংখ্যক সমস্যার সমাধান করে আরও চারটি দল। কিন্তু সমস্যা সমাধানে দলগুলো বিজয়ী দলের চেয়ে বেশি সময় নেয়। দ্বিতীয় স্থান অর্জনকারী চুয়েটের দুর্বার দল। তৃতীয় স্থান লাভ করে চুয়েটের দল আইকন। চতুর্থ হয়েছে আগন্তুক দল। পঞ্চম স্থান পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিমিয়ার দল।‘সিএসই কার্নিভাল-২০১১’ শীর্ষক এ অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল সেমিনার, ওয়ার্কশপ, সফটওয়্যার প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  চুয়েট প্রতিনিধি