সিএসইতে নতুন সফটওয়্যার চালু হচ্ছে ২০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন সফটওয়্যার চালু হচ্ছে ২০ অক্টোবর থেকে। নেক্সট জেনারেশন ট্রেডিং সফটওয়্যার (এনজিটিএস) নামে নতুন এই প্রযুক্তি ব্যবহারে শেয়ারবাজারের কাজে গতি আসবে। এতে করে বিনিয়োগকারীরা এখন থেকে কম্পিউটার অথবা মুঠোফোনের মাধ্যমে ঘরে বসেই লেনদেন সারতে পারবেন। সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ হোসাইন গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন।সিএসই সূত্রে জানা গেছে, এনজিটিএস প্রতি সেকেন্ডে আড়াই হাজার অর্ডার নিতে পারবে। অথচ পুরোনো পদ্ধতিতে মাত্র ৫০টি অর্ডার নেওয়া যেত। অপরদিকে, পুরোনো পদ্ধতিতে যেখানে মাত্র চারটি কন্ট্রাক্ট নেওয়া সম্ভব হতো সেখানে এ সফটওয়্যারের মাধ্যমে প্রতি সেকেন্ডে সাড়ে ৭০০ কন্ট্রাক্ট নেওয়া যাবে। উল্লেখ্য, ১৯৯৮ সালে ভেক্টর সফটওয়্যার (পুরোনো সফটওয়্যার) চালু করার সময় সিএসইতে লেনদেন হতো সর্বোচ্চ এক কোটি টাকার মতো। কিন্তু সাম্প্রতি তা শত কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় পুরোনো সফটওয়্যারে মাধ্যমে তা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে লেনদেনের সময়ে ওই সফটওয়্যার স্থবির (হ্যাং) হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যেত। বিনা মূল্যে প্রিন্টার ও ইউপিএস সার্ভিস প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান ‘কম্পিউটার ভিলেজ’ ও জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেড যৌথভাবে ক্যানন ব্র্যান্ডের সব ধরনের প্রিন্টার ও ইউপিএসের বিনা মূল্যে সার্ভিস ক্যাম্পের আয়োজন করেছে। কম্পিউটার ভিলেজের আগ্রাবাদ শাখায় গতকাল ১৫ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এটি চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত পাওয়া যাবে এই সেবা। এ ব্যাপারে বিস্তারিত ফোনে (০১৭১৩-২৪০৭৫৭) জানা যাবে।