সিএসডির নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগে কর্মরত উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী জনসংগঠনের মোর্চা ‘চিটাগাং সোসাইটি ফর দ্য ডিসঅ্যাবল্ড’ (সিএসডি) এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে ১৫ এপ্রিল।ইপসার নির্বাহী পরিচালক আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিএসডির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কার্যপ্রতিবেদন ও অর্থ সম্পাদক সরোজ কান্তি দাশ অর্থ প্রতিবেদন উপস্থাপন করেন।সভা শেষে নির্বাচন কমিশনার মাহফুজুল হক চৌধুরী আগামী ২০১৩-১৫ মেয়াদের জন্য একটি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।এতে উৎস-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল সভাপতি ও ইপসার কর্মসূচি ব্যবস্থাপক ভাস্কর ভট্টাচার্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।