সিএসবিএইচ ও এসএসবিএইচের ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচলাইশের কলেজ অব সায়েন্স বিজনেস অ্যান্ড হিউম্যানিটিজ (সিএসবিএইচ) ও স্কুল অব সায়েন্স বিজনেস অ্যান্ড হিউম্যানিটিজের (এসএসবিএইচ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৪ ফেব্রুয়ারি দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল ও কলেজের চেয়ারম্যান মেহরাব মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল ও কলেজ পরিচালক ফাহিমা জিসান ও শহীদ পরিবারের সন্তান মাহবুবুল আলম চিশতী। বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ অজিত কুমার শীল ও স্কুল অধ্যক্ষ অজিত প্রসাদ চৌধুরী। ক্রীড়া প্রতিযোগিতা সঞ্চালনায় করেন মঈনুল ইসলাম ও পুলক দেবদাস। বিজ্ঞপ্তি