সিএসবিএইচের নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজ অব সায়েন্স বিজনেস অ্যান্ড হিউমেনেটিসের (সিএসবিএইচ) নবীনবরণ অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। কলেজের বাংলা বিভাগের প্রভাষক আহসুনাল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান মেহরাব মাসুক। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী, পরিচালক ফাহিমা জিসান, অধ্যাপক মো. নুরুল হুদা, শহীদুল্লাহ, মাহবুবুল আলম চিশতী, মুজাহিদ হুসাইন, অজিত প্রসাদ চৌধুরী, অজিত কুমার শীল প্রমুখ। বিজ্ঞপ্তি।