সিএসবিএইচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি কলেজ অব সায়েন্স, বিজনেস অ্যান্ড হিউমেনিটিজের (সিএসবিএইচ) ‘প্রিন্সিপ্যাল অ্যাওয়ার্ড-২০১০’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিএসবিএইচের অধ্যক্ষ এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসবিএইচের গভর্নিং বডির চেয়ারম্যান মেহরাব মাসুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মোনায়েম, উপাধ্যক্ষ শামসুদ্দীন, সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ রওশন আরা, হাজী মুহম্মদ মহসিন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর চৌধুরী, ফ্যাকাল্টি অব ভেটেরিনারি মেডিসিন বিভাগের ডিন এ কে এম সাইফুদ্দীন, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ হারুনর রশীদ, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তরুণ কান্তি চৌধুরী, জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান (গণিত) রণজিত চৌধুরী। বিজ্ঞপ্তি।