সিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের হাশিমপুর সিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সুধী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান ৯ মে সিকদারপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ-সাতকানিয়ার (আংশিক) সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। সাংসদকে সিকদারপাড়ার বিভিন্ন কার্যক্রম ও সিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিমান কল্যাণ শ্রমিক লীগের সভাপতি এফ এম দিদারুল আলম, সিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের আহ্বায়ক আবচার উদ্দীন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামরুদ্দীন চৌধুরী, সিকদারপাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সমাজসেবক মাহমুদুল হাসান, এস এম সওকত হোসেন, মো. মুছা সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ট্রাস্টের কার্যকরী সদস্য সাইদুল হাসান, এস এম ইকবাল প্রমুখ।
এর আগে সাংসদ নজরুল ইসলাম চৌধুরী হাশিমপুর এম এ কে ইউ উচ্চবিদ্যালয় ও হাশিমপুর জাতীয় তরুণ সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবনের ফলক উন্মোচন করেন । বিজ্ঞপ্তি।