সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে ঈদ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রাবাদ সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের দোকান মালিক ব্যবসায়ী সমিতির ঈদ উৎসব শুরু হয়েছে ২৬ জুলাই থেকে। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম। এ সময় সমিতির সভাপতি আহমেদ হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়াসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন। মার্কেটে এক মাসব্যাপী ঈদ উৎসব চলাকালে কনকর্ডের সৌজন্যে ক্রেতাদের কুপন দেওয়া হচ্ছে এবং আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। বিজ্ঞপ্তি।