সিজেএসএস ভয়েস হান্ট-২০১৪ নির্বাচিত শিল্পীদের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিজেএসএস (চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা) ভয়েস হান্ট-২০১৪ শিরোনামে শিল্পী অনুসন্ধান প্রতিযোগিতায় বাছাই করা শিল্পীদের প্রশিক্ষণ কর্মশালা চলছে নগরের মুসলিম হলসংলগ্ন স্টুডিও থিয়েটার মিলনায়তনে। ৩ জানুয়ারি থেকে এই কর্মশালা শুরু হয়।
মাসব্যাপী প্রচারণা শেষে গত বছরের ২৮ নভেম্বর সদরঘাট দি চিটাগাং স্কলার্স স্কুল ও কলেজে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
এতে মোট ১৩৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রথম পর্বে নির্বাচিত ৭৮ জন প্রতিযোগীকে নিয়ে গত ১২ ডিসেম্বর মিউনিসিপ্যাল মডেল প্রাইমারি স্কুলে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে মোট ৫৪ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়। বিজ্ঞপ্তি।