সিজেকেএস কারাতে লিগ সম্পন্ন
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও সিজেকেএস জুডো ও কারাতে কমিটির ব্যবস্থাপনায় গত ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী শুরু হওয়া সিজেকেএস কারাতে লীগ ও সিজেকেএস জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে শেষ হয়েছে। রেকর্ড সংখ্যক ১৮টি কারাতে দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবার কারাতে লিগে চ্যাম্পিয়ন হয়েছে হালিশহর লাকি ক্লাব ও রানারআপ হয়েছে মুক্ত বিহঙ্গ। জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উল্লাস ক্লাব ও রানারআপ হয়েছে চট্টগ্রাম ক্লাব লি.।অংশ নেওয়া দলগুলো হচ্ছে—চট্টগ্রাম রাইফেল ক্লাব, অগ্রণী সংঘ, নবীন মেলা, পিডিবিআরসি, ক্যাথলিক ক্লাব, গোসাইল ডাঙা, বন্দর সাদা, বকশীরহাট ইয়ং ম্যান্স, চিটাগং ক্লাব লি., চন্দনপুরা একাদশ, আন্দরকিল্লা ক্রীড়া চক্র, কল্লোল (গ্রিন), হালিশহর লাকি ক্লাব, দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী, ফায়ার সার্ভিস, মুক্ত বিহঙ্গ, ফিরিঙ্গি বাজার লাকি স্টার ও উল্লাস ক্লাব। গত ২৮ অক্টোবর উভয় টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিজেকেএসের সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, সিজেকেএসের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সিজেকেএস কারাতে কমিটির সভাপতি শাহজাদা আলম, দিদারুল আলম চৌধুরী, এস এম সহিদুল ইসলাম প্রমুখ। আজ মঙ্গলবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।