সিজেকেএস হ্যান্ডবল লিগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত ইটারনাল-সিজেকেএস প্রিমিয়ার বিভাগ হ্যান্ডবল লিগ ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইটারনাল ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম এমতাজুল ইসলাম।
হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশরের সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ শাহাবুদ্দীন, আমিনুল ইসলাম, শাহজাদা আলম, অহীদ সিরাজ চৌধুরী, চৌধুরী হাসান মাহমুদ, আবু সুফিয়ান প্রমুখ।
উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। এতে নিমতলা লায়ন্স ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ জয়লাভ করে। বিজ্ঞপ্তি।