সিজেডএমের জীবিকা কর্ণফুলী প্রকল্প চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) চট্টগ্রামে জাকাতভিত্তিক জীবিকা ও মানবসম্পদ উন্নয়ন কর্মসূচির আওতায় দারিদ্র্য দূরীকরণ বিনিয়োগ কার্যক্রম শুরু করেছে। গত ৩০ জুন মোহরার এএলখান উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘জীবিকা কর্ণফুলী’ শীর্ষক এ প্রকল্পের উদ্বোধন করেন একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সচিব সালাউদ্দিন কাশেম খান। সিজেডএমের চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এ এম জিয়াউদ্দিন খান, মোহম্মদ আইউব মিয়া, মোহাম্মদ আজম প্রমুখ। এ প্রকল্পের আওতায় মোহরার ৪৫০টি পরিবারকে গরু-ছাগল ও হাঁস-মুরগি পালন, রিকশা প্রদানসহ ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য নগদ অর্থসহ নানা উপকরণ দেওয়া হয়। উল্লেখ্য, শিল্পপ্রতিষ্ঠান রহিম আফরোজ গ্রুপ বেসরকারি উদ্যোগে এ কার্যক্রম শুরু করেছে। বিজ্ঞপ্তি।